দুপুর ১:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হোসেন মন্ডল

ডেস্ক রিপোর্ট :
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাজমুল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক, গাজীপুর মহানগর যুবদল, সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা যুবদল এবং কাউন্সিলর পদপ্রার্থী ৪৩ নং ওয়ার্ড।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদে সকল ভেদাভেদ ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমি ৪৩ নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ঈদের আনন্দ প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌঁছে যাক—এটাই আমার প্রত্যাশা।”
নাজমুল হোসেন মন্ডল ৪৩ নং ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *