রাত ২:১১ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার প্রার্থীকে স্বাগত জানাতে ৫০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন

 

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরকে বরণ করতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো বিভিন্ন সড়ক ঘুরে বেড়ায়। এরপর উপজেলার হিন্দা শিমুলতলীতে এক পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর।

তিনি বলেন, ‘আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্যবিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। গতবছর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হই। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবারও আমি বিপুল ভোটে জয়লাভ করবো।

উল্লেখ্য, গত ৯ জুন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *