দুপুর ২:৩৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৪৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :

নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে ৯ জন। রোববার ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম এ ঘটনা ঘটে। ভূমিধসে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। ভেঙে পড়েছে কয়েকটি সেতু।

নেপালের ১২টির বেশি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত থাকবে বলে তাদের পূর্বাভাসে বলা হয়েছে।

তাছাড়া, দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোম ও মঙ্গলবার দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *