রাত ১১:৪৭ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় সংঘর্ষে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যসহ তিনজনের

নেত্রকোণা  প্রতিনিধি :

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে শনিবার রাতে পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ মোট ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ এবং রফিক মিয়া।পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এই খবর জানার পর দোজাহানের সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে চারজন আহত হন। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে একজনের মৃত্যু হয়।

পরে রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *