রাত ১০:১৫ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে: রাশেদ খান

অনলাইন ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন এবং তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।রাশেদ খান বলেন, নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে এবং নাক আরও বাঁকা হয়ে গেছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন, ভালোভাবে হাঁটতে পারছেন না এবং মুখ খুলতেও পারছেন না। রাশেদ খান অভিযোগ করেন, নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

নুরের বিদেশ চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এ বিষয়ে রাশেদ খান বলেন, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরকে বিদেশে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নুর এখন প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। তিনি আরও জানান যে, তারা নুরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন এবং যদি তিনি আরেকটু সুস্থ হন, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *