রাত ১০:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
ভারতে একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। এছাড়াও এখনও অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ১ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন ভোর রাতে মহারাষ্ট্রের ঠাণের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের ঠাণের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। ভোর রাতে কাজ করছিলেন এক দল কর্মী। হটাৎ উপর থেকে তাদের মাথায় ক্রেন ভেঙে পড়ে। সরাসরি ক্রেনের নীচে চাপা পড়ে যান অনেকে। এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ক্রেনের ধ্বংসাবশেষের নিচে এখনও অন্তত পাঁচজন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ চলাকালীন রাতে কর্মীরা একটি বিশেষ ধরনের ক্রেন মেশিন চালাচ্ছিলেন। এই ক্রেনের নাম ‘গার্ডার লঞ্চিং মেশিন’। এই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় বড় বহুতলের নীচে ভিত গঠনেও এটি ব্যবহার করা হয়। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া এই যন্ত্রের কাজ।

সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের কাজ ভোর রাতে শুরু করেছিলেন কর্মীরা। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধার কর্মীরা। এখনও চলছে উদ্ধারকাজ।

সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের আর এক নাম মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে। ৭০১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা মুম্বই এবং নাগপুরকে যুক্ত করে। দু’শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ। রাস্তা নির্মাণের কাজ চালাচ্ছে মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন কর্পোরেশন। গত ডিসেম্বরে এই রাস্তার প্রথম পর্যায়ের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *