রাত ১০:৫৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকার প্রধান।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগদানের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এ সময় তিনি বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ দিয়ে বলেন, ওই সব দেশে নির্বাচনকালীন সরকার হয় এভাবে। তিনি বলেন ফকরুল ইসলাম আলমগীর পাকিস্তানকে অনুকরণ করে নির্বাচনের দাবি করছেন। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবেনা বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ। তারা গর্জন করতে পারে কিন্তু তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপিয়ন প্রতিনিধি দল এসেছে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক।

পরে জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন মন্ত্রী। স্থানীয় সংসদ সদস্যগণ ছাড়াও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *