রাত ৮:৫০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের সাথে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যানের মত বিনিময়

ফেনী প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই ফেনী জেলা এবং দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন স্টার লাইন গ্রুপ।

৮ জুলাই শনিবার স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাপর উদ্দিন, নিরাপদ সড়ক চাই ফেনী শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, সদস্য গোলাম রসূল মেনন প্রমুখ।

সভায় স্টার লাইন গ্রুপের পরিবহন সকল ড্রাইভার, সুপার ভাইজার,হেলপারদেরকে প্রশিক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপদ সড়ক চাই ফেনী জেলা শাখা এবং মাতৃছায়া ড্রাইভিং যৌথ ভাবে এ প্রশিক্ষণ পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *