রাত ৪:২২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মাষ্টমী পালিত

রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের স্বর্গীয় কালাচঁান পালের বাড়ী দূর্গা মন্দির প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়,সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে ঢাকা-সিলেট মহা সড়কের ভূলতা গোলচত্বর থেকে সাওঘাট এলাকা পর্যন্ত এক বর্নাঢ্য সাজে র‍্যালী অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলা সভাপতি গনেশ চন্দ্রপালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়নের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ডা,শ্যামল সরকার, রূপগঞ্জ ইসকন মন্দির এর প্রথমে শ্রীপাদ শুভ আত্মা গোবিন্দ দাস ব্রক্ষচারী,জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সীমা রানী পাল শিলা, রূপগঞ্জ ব্রাহ্মণ সংসদ এর সভাপতি শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক সংগ্রাম দাস রানা,হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমা কান্ত সরকার, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ গোপন শর্মা, সমাজ সেবক বাদল দাস চৌধুরী, বাবুল চন্দ্র শীল,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সোনাতন ধর্মের সহস্রাধিক ধর্মপ্রাণ নারী পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *