সকাল ১০:৩৯ বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাট্যকার ও পরিচালক মনজিল হাসানের প্রথম নাটক ‘ কন্যা’ দিয়েই বাজিমাত

বিনোদন ডেস্ক রিপোর্ট :
গত কোরবানির ঈদের ৫ম দিন মনজিল হাসান এর রচনা ও পরিচালনায় নির্মিত নাটক “কন্যা”
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল “বাংলাভিশনে ” মুক্তি পায়। যা গত ১৪ জুন বিকেলে বাংলাভিশন ড্রামা ইউটিউবে প্রচার করা হয়।নাটকটি ইতোমধ্যে মিলিয়নের অধিক দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে ও কমেন্টে দর্শকদের ভূয়সী প্রশংসা দেখা যায়।
এছড়াও বিভিন্ন গুনি নির্মাতা ও শিল্পীরা তাদের ওয়ালে নাটকটি শেয়ার করে নবাগত নাট্যকার ও পরিচালক হিসেবে মনজিল হাসান এর গল্পের গাঁথুনি ও নির্মাণ দক্ষতার প্রশংসা করেন।
এব্যাপারে নাট্য নির্মাতা মনজিল হাসান বলেন, প্রথমেই মহান সৃষ্টি কর্তা ও আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।আমি ব্যক্তিগত ভাবে ভিউ দিয়ে কাজ বিচার করতে চাই না,দর্শকদের কমেন্ট বিশ্লেষণ করার চেষ্টা করি সব সময়।কিন্তু একথাও অস্বীকার করার উপায় নেই বর্তমানে বানিজ্যিক ভাবে ভিউয়ের একটা গুরুত্ব রয়েছে।
তাছাড়া দর্শকদের জন্যই আমরা কাজ করার চেষ্টা করি।কোন কাজে যখন দর্শক পজেটিভ রেসপন্স করে সেটা একজন নির্মাতা হিসেবে আমাকে আনন্দিত করে,দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ।
আমি “কন্যা” নাটকের সকল শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে নাটকটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে।বিশেষ ভাবে মোশাররফ করিম ভাই,তানিয়া বৃষ্টি সহ সকল অভিনয় শিল্পীদের।এছাড়া ডিওপি এস আর নিহাদ ভাই ও অঞ্জন করিম তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। বিশেষভাবে আমার শ্রদ্ধেয় একজন মানুষ,আমার কন্যা নাটকের প্রযোজক আলী বশির ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। তিনি আমার উপরে এতো বড় প্রোজেক্টে বিশ্বাস রেখেছেন। নির্মাতা হিসেবে একজন প্রযোজকের কাছে যতটুকু চাহিদা ছিলো তার থেকেও তিনি বেশি সহযোগিতা করেছেন।তাছাড়া বাংলাভিশনের সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা। সকলের কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে ভালো কাজ দিয়ে দর্শকদের সাথে থাকতে পারি।সকলের জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *