বিকাল ৩:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রেন কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তরে রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল ভোররাত ৩টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে।

মাধনগর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, মনিরুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি রেলগেট এলাকায় অবস্থানকালে চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *