সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল আল মামুনের মৃতদেহ উদ্ধার  করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।
বুধবার সকালে পূর্বাচল ২০ নম্বর সেক্টরে এলাকার পথচারীরা গ্যাস ফিল্ড এলাকায় একটা ঝোপের মধ্যে নাশ দেখতে পেয়ে পুলিশকে ফোন দেয় ,
ঝোপ থেকে উদ্ধার করা হয় নর্দান ইউনিভার্সিটির ইলেকটিক্যাল এন্ড ইলেকটনিশ ইঞ্জারিং বিভাগের শিক্ষক আব্দুল আল মামুন ,
রাজধানীর দক্ষিণ খান থানার কাওলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন, তার স্বজনরা জানান মঙ্গলবার সকালে তিনি ইউনিভার্সিটিতে যাবার কথা বলে বাসা থেকে বাহির হয় ।দুপুর দুটায় তার স্ত্রীর মোরশেদা আক্তারে সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়,
এর পর তার মোবাইল বন্ধ থাকায় আত্নীয় স্বজন  সহ বিভিন্ন যায়গায় খোঁজাখুজি  করে খোঁজ না পেয়ে রাত্রেই দক্ষিণ খান থানায় ডায়েরী করেন ।
এলাকার জনগনের মোবাইল ফেজবুকে মৃতদেহের ছবি দেখে স্বজনরা ছুটে এসে সনাক্ত করেন ।
রূপগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *