বিকাল ৫:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুৃন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি

 ডেস্ক রিপোর্ট :
চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বিএনএম ও বিএসপি-কে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শিগগিরই তাদের সনদ দেয়া হবে।

প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদন জমা দিতে বলে ইসি। এবারও তেমন আহ্বান জানালে ১৯৬টি দল আবেদন করে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২টি দল শর্ত পূরণ করে।
তাদের দেয়ার তথ্য অধিকতর যাচাই-বাছাই করলে তদন্তে টেকে গণঅধিকার পরিষদ, বিএনএম, বিএসপি ও এবি পার্টি। পরবর্তী উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্তের পর সেখান থেকে বাদ পড়ে গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।

এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *