বিকাল ৪:১২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দুই লুকে উত্তাপ ছড়াচ্ছেন মিমি চক্রবর্তী

বিনোদন  প্রতিবেদক : কলকাতার তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী বেশ আগে থেকেই অভিনয়শৈলী, দারুণ ফিগার আর দারুন মুখশ্রীর জন্য সকলের প্রিয় হয়ে ওঠেছিলেন। আর বাংলাদেশের শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে সাফল্যের পর থেকে মিমি যেনো আমাদের বেশ কাছের মানুষ হয়ে গিয়েছেন। দারুণ ফিগার আর রূপের আগুন লাগানো মুখশ্রীতে বেশ আবেদনময়ী লুকে দেখা দিয়েছেন দুষ্টু কোকিল মিমি

টালিউডের এই সুন্দরী অভিনেত্রীর সামাজিক মাধ্যমে পদচারণা লেগেই থাকে অনুসারী ও ভক্তদের।সম্প্রতি দুটি বেশ আবেদনময়ী লুকে দেখা দিয়েছেন দুষ্টু কোকিল মিমি। পশ্চিমা আমেজের এই দুটি ভিন্নধর্মী সাজপোশাকে রীতিমতো উত্তাপ ছড়িয়েছেন এই টালিউড সুন্দরী।

প্রথম লুকে তিনি বেরি রঙা অফ দ্য শোল্ডার গাউন পরেছেন। এতে থাই স্লিট ডিজাইন দেখা যাচ্ছে। বেশ বড় ঘেরের নাটকীয় আমেজের এই মনোক্রোম গাউনটি। ভি প্যাটার্নের স্লিটটি বেশ নজর কাড়ছে নেকলাইনের মাঝে ভি প্যাটার্নের স্লিটটি বেশ নজর কাড়ছে এই ডিজাইনে। চুলে হালকা করে নিচু পনিটেইল করেছেন এর জন্যে।

তার এসব লুকের সাজে তেমন বাড়াবাড়ি নাই। একেবারে মিনিমাল ফিনিশের মেকওভার বেছে নিয়েছেন এই লুকের সঙ্গে মিমি। ন্যুড শেডের লিপকালার আর ব্রঞ্জ ও মভের সমন্বয়ে আই মেক আপ দেখা যাচ্ছে। ঘন মাসকারা আর টেনে দেওয়া আইলাইনারের সাজে মোহনীয় লাগছেন এই সুন্দরী অভিনেত্রী। মিনিমাল ফিনিশের মেকওভার বেছে নিয়েছেন এই লুকের সঙ্গে মিমি। সাদা পাথরের এক লহরের মালা আর ছোট দুল মানিয়েছে খুব এই সাজপোশাকের সঙ্গে। সব মিলে অত্যন্ত আকর্ষণীয় লাগছে মিমিকে।

সিকুইনের এই অলিভ রঙা ককটেল ড্রেসটি আবার আরেক ঘরানার। এই পোষাকে মিমিকে দেখে দর্শকদের দুষ্টু কোকিল গানে তাঁর ঝলমলে সিকুইনের আউটফিটের কথা মনে পড়ে যাওয়ার কথা। এখানে ব্যাকলেস ডিজাইনের ড্রেসটি মিমির চমৎকার ফিগার ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে।অলিভ রঙা ককটেল ড্রেসটি আবার আরেক ঘরানার আবেদন যোগ করেছে নুডল স্ট্র্যাপ আর গভীর নেকলাইন। আবেদন যোগ করেছে নুডল স্ট্র্যাপ আর গভীর নেকলাইন। বডিকন কাটের ড্রেসের পুরোটাই বড় সিকুইন বসানো।

বাদামী হাইলাইট দেওয়া চুলগুলো সফট কার্লস করে ছেড়ে রেখেছেন এই অভিনেত্রী। শরীরের ওপরের অংশ ও মুখমন্ডলে একই রকম শিমার ফিনিশের মেকওভার করা হয়েছে। তবে তাতেও মিনিমালিজমের ছাপ স্পষ্ট।চুলগুলো সফট কার্লস করে ছেড়ে রেখেছেন এই অভিনেত্রী। বেশি কিছু করতে হয় নি এই অভিনেত্রীকে উত্তাপ ছড়াতে ন্যুড গোলাপি লিপকালার আর কাজল-লাইনারে সাজ সেরেছেন এখানে মিমি। পরেন নি কোনো গয়নাও। তারপরেও এর চেয়ে বেশি কিছু করতে হয় নি এই অভিনেত্রীকে উত্তাপ ছড়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *