নওগাঁর ধামইরহাটে ৭ হাজার কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি  :

রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন এবং উপজেলা কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তালিকাভুক্ত ৭ হাজার কৃষককে উচ্চফলনশীল সরিষা আবাদে উৎসাহিত করতে এই সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষককে বিনামূল্যে সরিষার বীজ এবং প্রয়োজনীয় পরিমাণ সার প্রদান করা হচ্ছে, যা রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। প্রণোদনার বীজ ও সার পেয়ে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *