রাত ৪:২৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে অনুদান বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার। ৩১ আগস্ট বিকেল ৫টায় ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের ছয়ফর আলীর ছেলে জাহিদুল ইসলামকে ২ বান্ডিল টিন, ৬ হাজার টাকার চেক, চাল, তেল ও অন্যান্য শুকনো খাবার প্রদান করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ শাখা জানায়, গত ৩০ জুলাই শনিবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে জাহিদুল ইসলামের ঘরবাড়ি সহ টিনের চালা ১১ বান্ডিল, কাঠ, বাঁশ, খাট, ২টি ডেস্কটপ কম্পিউটার, ১টি ল্যাপটপ এবং অন্যান্য মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *