রাত ১১:৫১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্য কেরালা স্টোরিতে আলোচিত আদা শর্মা

 

বিনোদন  প্রতিবেদক : ট্রেলার মুক্তির পর থেকে গেলো কয়েক দিন নানা আলোচনা – সমালোচনা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ নামের একটি ভারতীয় চলচ্চিত্র নিয়ে। বিভিন্ন কারণে বিতর্কিত এই দক্ষিণী ছবিটি অবশেষ মুক্তি পেয়েছে। ছবিটির মাধ্যমে দারুন আলোচনায় দক্ষিণী ছবির সুন্দরী ও গ্ল্যামারাস তারকা আদা শর্মা।

আদা শর্মা সম্পর্কে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি মুম্বাইয়ে জন্ম নিয়েছেন। স্কুলে পড়ার সময়ই তিনি ঠিক করেছিলেন – চলচ্চিত্রের নায়িকা হবেন। এরপর নায়িকা হিসেবে নিজেকে গড়ে তুলতে কত্থক নাচ নিয়ে স্নাতকোত্তর করেন। আর তালিম নিয়েছেন ব্যালে নাচেরও।

হিন্দি, তেলেগু, তামিল মিলিয়ে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করেন আদা শর্মা। ২০০৮ সালে হরর ছবি ‘১৯২০’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়। হিন্দি ছাড়া বেশ কয়েকটি দক্ষিণি ছবিতেও অভিনয় করেছেন আদা শর্মা। এর মধ্যে আছে ‘সন অব সত্য মূর্তি’, ‘শানাম’ ইত্যাদি।

জানা যায়, মুম্বাইয়ে জন্ম হলেও আদা শর্মার শিকড় দক্ষিণ ভারতে, তার বাবা তামিলনাড়ুর, মা কেরালার। সদ্য মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণান/ফাতিমা অনবদ্য চরিত্রে অভিনয় করেছেন আদা। তার চলচ্চিত্র ক্যারিয়ারের বেশির ভাগ ছবিতেই তাকে গ্ল্যামারার্স চরিত্রে দেখা গেছে। কিন্তু সদ্য মুক্তি পাওয়া ছবিটিতে ভিন্নধর্মী একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *