সন্ধ্যা ৬:৫৮ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক:

আজকে দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো— এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ।

রোববার রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মত প্রকাশ করেন।শুধু তাই নয়, আহমেদ শরীফ মনে করেন— এখন শিল্পীদের অনেকেই ঠিকমতো দুই বেলা খেতে পারে না।

অনেকটা চ্যালেঞ্জ করেই এ অভিনেতা বললেন, ‘চলচ্চিত্রে কজন মানুষ আছে যে নিশ্চিত করে বলবে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই, যদি মিথ্যা না বলি তাহলে নেই। মিথ্যা কথা নয়, সবাই বলছে শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।’

আহমেদ শরীফ যুক্তরাষ্ট্রে থাকেন। মাঝেমধ্যেই দেশে আসেন। দেশের বাড়ি কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন।

অনেক শিল্পীই বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছে উল্লেখ করে ঢাকাই চলচ্চিত্রের এই খল অভিনেতা বলেন, আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছে।

শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছে। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *