দুপুর ১:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূষিত বাতাসের শহরের তালিকায় কিছুটা উন্নতি ঢাকার

 ডেস্ক রিপোর্ট :

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার। একদিন আগেও রাজধানী ঢাকার অবস্থান ছিল ৩ নম্বরে। রোববার সেটা উন্নতি হয়ে নেমে গেছে দশম স্থানে।
রোববার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) আপডেটে এ তথ্যা জানা গেছে। যেখানে ঢাকার বাতাসের মান ছিল ১১৬। একদিন আগে এর মান ছিল ১৫৬। যেখান থেকে কিছুটা উন্নতি হয়েছে ঢাকার বাতাসে। তবে একিউআইয়ের সংঙ্ঘা অনুযায়ী এটাও ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা। ২৪৩ স্কোর নিয়ে তার অবস্থান শীর্ষে। এছাড়া ২৩০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ২০৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *