
স্টাফ রিপোর্টার :দায়িত্ব ফাউন্ডেশন(Foundation) গাজীপুর মহানগরে ১৮ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ঈদ(Eid) উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি, ফাইজুল ইসলাম, সহ-সভাপতি, সজিবুর রহমান সজিব,সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ও আমিনুর রশিদ পলাশ প্রমুখ। ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিল চিনি, সেমাই, চাল,ডাল তেল,পিঁয়াজ, লবণ, সাবান,শ্যাম্পু। এই সময়ে তারা প্রায় শতাধিক মানুষের মাঝে বিতরণ করেন।