রাত ১:৩১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভুঞার মোল্লাঘাটায় অনুমোদনহীন কয়েল ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অভিযান

 

দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটায় ১৭ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা প্রশাসন দাগনভূঞা ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মেসার্স রূপালী কেমিক্যালস, মোল্লাঘাটা বাজার, দাগনভূঞা, ফেনী প্রতিষ্ঠানটি মশার কয়েল পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র‍্যান্ডের মশার কয়েল উৎপাদন বিক্রিয়/বিতরণ দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার ) জরিমানা করা হয়।

দাগনভুঞা উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *