সন্ধ্যা ৭:১৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের সঙ্গে দেশে ফেরেনি সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক :

নিজের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
ঐতিহাসিক এই সিরিজ জিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।বাংলাদেশ দলের এই আনন্দযাত্রার পুরো পথে তাদের সঙ্গী হতে পারেননি সাকিব আল হাসান। ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কি না, এ নিয়ে জল্পনা-কল্পনা ছিল। পরে জানা গেছে, তিনি আপাতত দেশে ফিরবেন না। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরেছেন তিনি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে খেলতেই এখন ইংল্যান্ড গেলেন এই অলরাউন্ডার।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে শান্তদের। ফলে পাকিস্তান সফরের পর দম ফেলার ফুরসত পাচ্ছে না বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবেন টাইগাররা। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *