
স্টাফ রিপোর্টার : দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ৩০ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নগরের বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মুসা চৌধুরী, মেট্রো থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া, সদর মেট্রো থানার সদস্য জি এস মনির হোসেন, মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম, টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলে জ্যেষ্ঠ সহসভাপতি হাসিনা মমতাজ, গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, পূবাইল মেট্রো থানা বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির নেতা তানভীর আহমেদ, সুলতান উদ্দিন, আবুল হাসেম, সেলিম হোসেন, ফারুক হোসেন খান, কেয়া শারমিন, খন্দকার নুরুন নাহার, আউয়াল সরকার, মোবারক হোসেন, সবদের হোসেন, শিপু খান, শাহীন আলম, মো. শহীদ, মজিবর সরকার, খাইরুল আলম, হাসান আজমল ভূঁইয়া, বাবু চৌধুরী, আনোয়ার সরকার, শেখ আলেক, ফয়সাল সরকারসহ মোট ৩০ জনকে নোটিশ দেওয়া হয়।