বিকাল ৩:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ড, কম্বোডিয়া অবিলম্বে অস্ত্রবিরতি আলোচনায় বসতে রাজি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:         যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে অবিলম্বে বৈঠকে বসতে রাজি হয়েছেন। প্রতিবেশী দেশ দুটি সীমান্তে তিন দিন ধরে লড়াইলে লিপ্ত থাকার পর ট্রাম্প শান্তি আনতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, “থাইল্যান্ড নীতিগতভাবে একটি অস্ত্রবিরতি করতে সম্মত আছে কিন্তু কম্বোডিয়ার দিক থেকেও আন্তরিকতা দেখতে চায়।”

রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে ট্রাম্পের ধারাবাহিক কয়েকটি পোস্টে সাড়া দিয়ে ফুমথাম এক ফেইসবুক পোস্টে এসব কথা বলেন। স্কটল্যান্ড সফরে থাকা ট্রাম্প নিজের পোস্টগুলোতে জানান, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ফুমথামের সঙ্গে কথা বলেছেন আর তাদের এই বলে সতর্ক করেছেন যে, সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে তিনি তাদের কারও সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না।

“তিনি উভয়পক্ষকে অবিলম্বে একটি অস্ত্র বিরতিতে রাজি হতে এবং যেকোনো সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন,” বিবৃতিতে বলেছেন হক।

থাইল্যান্ড ও কম্বোডিয়া অস্ত্রবিরতি করতে রাজি হয়েছে, ট্রাম্প এমনটি জানালেও এ নিয়ে আলোচনা কবে, কোথায়, কখন শুরু হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প এই দুই নেতার সঙ্গে কথা বলার আগেই দক্ষিণপূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত সংঘাত তৃতীয় দিনে গড়ায় আরও আরও বিস্তৃত হয়। ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের বিরোধ চলে আসছে। গত ১৩ বছরের মধ্যে এবার সবচেয়ে মারাত্মক সংঘর্ষে জড়িয়েছে দেশ দুটি আর এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত এবং এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *