বিকাল ৫:৩৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিভুজ প্রেমের বলি যুবক,আদালতে নারীর স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট :

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রিভুজ প্রেমের কারণে নির্মম ভাবে জাহাজ শ্রমিক জিহাদ সরদার (৩০)-এর মৃত দেহ পাওয়া গেছে। পদ্মা নদী থেকে মাথাবিখন্ড  মৃত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া নারী আদালতে দায় স্বীকার করেছেন।

গত ২৭ এপ্রিল সকালে গোয়ালন্দ উপজেলার অন্তর মোড় এলাকা থেকে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মাথার সন্ধান এখনো মেলেনি। পরিবারের সদস্যরা পোশাক ও শরীরের চিহ্ন দেখে তাকে শনাক্ত করেন।

জিহাদের বাবা সহিদ সরদার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থা…নায় মা…মলা করেন। এতে আসামি করা হয় সুমানা পারভীন সেতু (২৪), সোহাগ সরদার (২৭) ও হৃদয় বেপারী (২৪)-কে।

বুধবার আদালতে সুমানা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জড়িতা থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, জিহাদের সঙ্গে পকীয়ার পাশাপাশি সোহাগ ও হৃদয়ের সঙ্গেও সম্পর্ক ছিল। পাঁচ বছর বয়সী সন্তানসহ হৃদয়ের বাড়ির পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে জিহাদ তার সঙ্গে দেখা করতে এলে সোহাগ ও হৃদয়ের সহায়তায় নদীর পাড়ে নিয়ে নির্মভাবে জি…নদান করে ফে…লে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, পুরো ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *