বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিলকে স্বাগত জানিয়ে জয়পুরহাটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

তফসিল ঘোষণার পর শহরের আমতলী এলাকা থেকে শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ মিছিলে নেতৃত্ব জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সদস্য রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম সৈকত, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা,জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *