
টঙ্গী প্রতিনিধি : ২০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেসকোর আয়োজনে টঙ্গী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সায়েদুর রহমানের সভাপতিত্বে ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সাকিল খানের সসঞ্চালনায় “শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ” শীর্ষক অংশীজনের অংশগ্রহণ সভা টঙ্গী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেসকো’র ব্যবস্থাপক ব্যারিষ্টার রিয়াজুল হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শেখ সাইফুল ইসলাম, প্রকৌশলী আবদুল্লাহ বায়েজীদ এবং প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথিগণ ডেসকোর বিভিন্ন সেবা ও শুদ্ধাচারের বিষয়ে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকগণের মধ্য থেকে ডেসকোর বিভিন্ন সেবার বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সাংবাদিক নুরুল ইসলাম, ব্যবসায়ী মো: রিপন হোসেন সহ প্রমুখ,বক্তারা সেবার মান উত্তরোত্তর বৃদ্ধির জন্য তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে পরামর্শ দিয়ে বক্তব্য প্রদান করেন। গ্রাহকগণের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শের বিষয়ে সমাধানের আলোকে তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সায়েদুর রহমান তার দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।