বিকাল ৫:০৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ১৩ মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৩ জন

ডেস্ক রিপোর্ট :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৩৩ জন। এ সময় ১৩ জন মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২৭ জনের।

মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৭৯ জন ঢাকার। অন্যান্য বিভাগের ৭৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৫৬৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৪৪৩ জন। বাকি ২ হাজার ১২৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ হাজার রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *