রাত ৪:২৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১৫

ডেস্ক রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১১৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে। বুধবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা জানানো হয়েছে, সারাদেশে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ১১৫ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩৩ এবং ঢাকার বাইরের এক হাজার ২৮২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের চারজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ৩৮ হাজার ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ হাজার ২৭৩ জন। আর ঢাকার বাইরের ৭৪ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২৬ জন এবং ঢাকার বাইরের এক হাজার ১৮০ জন। গত ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৮ হাজার ২২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ৮৪১ জন এবং ঢাকার বাইরের ৬৯ হাজার ৩৮৩ জন।

২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *