রাত ৯:০০ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: সবার আগে ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার বটতলায় এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোশণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

ইশতেহারের মধ্যে রয়েছে —

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের জীবনের সবচেয়ে মূল্যবান, শিক্ষণীয়, এবং একই সাথে আনন্দময় সময় হিসেবে মনে রাখতে পারে, সেই লক্ষ্যে সৃজনশীল উদ্যোগ গ্রহণ।

৩. শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা।

৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা।

৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা গ্রহণ এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা।

৭. তরুণদের গঠণমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রানীবান্ধব ক্যাম্পাস তৈরি।

১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *