দুপুর ২:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ’

অনলাইন ডেস্ক :

ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ-এমন মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা।’

তিন আরও লেখেন, ‘ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি।’

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ‘ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *