রাত ১১:১৩ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের টিকিট কালোবাজারি, সহজ ডটকমকের অফিস সহকারীসহ গ্রেফতার ৯

ডেস্ক রিপোর্ট :
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজ ডটকমের অফিস সহকারী ও অপারেটরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র‌্যাব-৩।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডটকমে অফিস সহকারী মিজান ঢালী ছাড়াও অপারেটর ও অপর দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার (২২ মার্চ) কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *