রাত ২:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক ও পিকাপের সংঘর্ষ :প্রান গেল ৪ জনের

ডেস্ক রিপোর্ট :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার ২৯ জুন সকাল ৭টার দিকে ওই মহাসড়কের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুজন (৩২), রাব্বি (২৪) ও নাটোর জেলার রানা (৩০) ও আয়েন (৪)।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতদের লাশ থানায় আনা হয়েছে।

সলঙ্গা থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *