রাত ১০:২৮ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুইটারকে টেক্কা দিতে মেটার নতুন অ্যাপ চালু হচ্ছে বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট :
ফেসবুকের প্রধান কোম্পানি মেটা এবার টুইটারকে টেক্কা দিকে নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে। আগামী বৃহস্পতিবার নতুন এ অ্যাপ চালু করা হবে। খবর বিবিসি
নতুন এই অ্যাপের নাম দেওয়া হয়েছে থ্রেড। অ্যাপেল স্টোরে এটি প্রি অর্ডার চলছে। ইনস্টাগ্রামের সঙ্গে নতুন অ্যাপের লিংক করে দেওয়া হবে।

স্ক্রিনগ্রাব একটি ড্যাশবোর্ড শেয়ার করেছে যা দেখতে হুবহু টুইটারের মতো। মেটা বলছে ‘থ্রেড’ এর মাধ্যমে শুধু টেক্স করা যাবে। টেক্সের মাধ্যমে যোগাযোগ করার জন্য একে সেভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রযুক্তি জগতে এতদিন মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। কিন্তু মেটা টুইটারের নতুন অ্যাপস তৈরির মাধ্যমে ইলক মাস্কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

গত মাসে এই দুই প্রযুক্তিবিদ লড়াইয়ের জন্য সম্মত হয়েছিল। কিন্তু এটি সত্যি ছিল কিনা সেই আলোচনা রয়েই গেছে।

এদিকে মেটার তৈরি থ্রেড নিয়ে এক টুইট বার্তা প্রকাশ করেছেন ইলন মাস্ক। এতে তিনি থ্রেড তৈরির জন্য জাকারবার্গের প্রশংসা করেন।
টুইটারের দায়িত্ব গ্রহণ করার পর ইলন মাস্ক এতে বেশ কিছু নীতি আরোপ করে। যার মধ্যে অর্থের বিনিময়ে টুইটারের ব্লু ব্যাজ সেবা। রোববার টুইটার নিয়ে নতুন এক ঘোষণায় ইলন মাস্ক জানায়, এবার টুইটার ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে মেটার থ্রেড ফ্রিতে ব্যবহার করা যাবে। থাকবে না পোস্ট দেখার কোনো সীমাবদ্ধতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *