সকাল ৮:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,নিহত ১৭

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পরিচয় শনাক্ত এবং আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *