বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ-
টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বুধবার টঙ্গীর মুদাফা এলাকায় টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক জিহাদির পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ সমন্বয়কারী প্রভাষক মোঃ মাহাবুব উল আলম,সানোফি এফেন্টিস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মাস্টার, গাজীপুর মহানগর কৃষক লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, মুক্তার হোসেন খান, আওয়ামী লীগ নেতা সরাফত হোসেন,চাঁনমিয়া, ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সজীব হোসেন জয়,নূরে আলম স্বপন মাস্টার, চান্দুরা রহমানিয়া সিনিয়র মাদ্রাসার মাওলানা তাজুল ইসলাম, বাবুল তালুকদার, মোঃ কামাল হোসেন, তালেব আলী ফকির, ওমর আলী, ফয়েজ আহমেদ, মোঃ শাহজাহান মিয়া, আব্দুস সাত্তার, হেলাল উদ্দিন প্রমুখ।আলোচনা সভা শেষে ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে তরারক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *