রাত ৮:১৪ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সিকদার পাড়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

টঙ্গী প্রতিনিধি :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড এর গাজীপুরা গ্রামে *সিকদার পাড়া ওয়েলফেয়ার সোসাইটির* উদ্যোগে স্থানীয় মাঠে এক আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে শিশু, কিশোর ও তরুণদের অংশগ্রহণে মারবেল দৌড় , , চেয়ার সিটিং,হাড়ি ভাঙা খেলাসহ নানা ধরনের মজার খেলার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সালাউদ্দিন সিকদার মুক্তাদির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মামুনুর রশিদ,সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, মাওলানা মুফতী মো: সফিউদ্দিন সিকদার,সায়েম সিকদার,মোবারক সিকদার,সুমন শাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “বিজয় দিবসের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিকদার পাড়া ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ জানান, প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *