দুপুর ২:০৭ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

 

বি এ রায়হান, গাজীপুর :
বিএনপি জামাতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় টঙ্গীতে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর যুবলীগ। দুপুরে মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, যুবলীগ নেতা আল আমিন হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি জামাত দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারা বিভিন্ন দেশে লবিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষরযন্ত্রে লিপ্ত। বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নেতৃত্বে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গাজীপুর মহানগর যুবলীগ বিএনপি জামাতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *