সকাল ১১:৩৮ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মার্কেটে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ২৮ ফেব্রুয়ারী  বুধবার ভোর ৬টার দিকে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভাতে গিয়ে সাতজন আহত হয়েছে। আহতরা হচ্ছে, লিখন, তাজুল, রোমন, সাগর, রাকিব, মনিরুল ও রাজ্জাক।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে টঙ্গী বাজারে মিতালি ম্যানশনে আগুন লাগে। এ সময় ধোঁয়া দেখতে পান তারা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেন। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় বিভিন্ন পণ্যের বেশ কয়েকটি গুদাম পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, বুধবার ভোরে একটি মার্কেটের গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *