রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

টঙ্গী প্রতিনিধি : –
টঙ্গীর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান  শুক্রবার বাদএশার টঙ্গী বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোঃ আবু হানিফের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম দেওয়ানের পরিচালনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আমান উদ্দিন সরকার,টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা, জাতির জনক বঙ্গবন্ধুর প্রেমিক বিপুল দাস পলাশ, আমন্ত্রিত অতিথি টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ সুলতান উদ্দিন আহম্মেদ, মোঃআফিল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ লিটন উদ্দিন সরকার, ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি এবিএম আসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ মোঃ সুমন মিয়া, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ রুবেল খান, সিনিয়র সহ সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির আহম্মেদ খান, শেখ সাজিদ খান,মোঃ বিল্লাল হোসেন, শরিফ মিয়া, আবু সাঈদ পটুন প্রমুখ। মানব কল্যাণ ফাউন্ডেশনের গরিব অসহায় নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি ৫৭ নং ওয়ার্ড সফল কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার বলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুরের স্কুল, কলেজ, মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির,রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে, তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ ই জানুয়ারী আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমরা গাজীপুর -২ আসন উপহার দিব। আর তিনি আমাদের কে পুনঃ মন্ত্রী উপহার দিবেন ইনশাআল্লাহ।
এসময় তিনি আরো বলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা বাসায় ফিরবো,এবং সকালে ঐক্য বদ্ধ ভাবে নৌকায় ভোট দিব, মা -বোন দের কাছে বাসায় গিয়ে গিয়ে ভোট প্রাথনা করতে হবে, আমাদের নৌকার প্রাথী ভালো লোক, তার কোন বদনাম নেই,তাকে নিয়ে গাজীপুর বাসি গর্ব করার মত। তাই সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *