রাত ৪:২২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সিডও দিবস পালন

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি :

৩ সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার উদ্যোগে বিকাল ৪:৩০ টায় সংগঠনের চেরাগালী, টঙ্গী কার্যালয়ে ‘‘অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন: নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বাস্তবায়ন’’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ারা বেগম । সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রিতা ব্রম্মা।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নিজাম উদ্দিন, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল,সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, শিক্ষক আক্কাস মো: আকাশ, নারী নেত্রী মেহেরুন নেছা সীমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *