বিকাল ৪:০২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন

টঙ্গী প্রতিনিধি :বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার উদ্যোগে কবি সুফিয়া কামালের ১১৩ তম জন্মদিন ২৮ জুন শুক্রবার বিকাল ৩ টায় চেরাগালী  মহিলা পরিষদের কার্যালয়ে   উদযাপন করা হয়।  বাংলাদেশ  মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সভাপতি  আনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সাংগঠনিক মেহেরুন্নেছা সীমার সঞ্চালনায় আলোচনা  করেন রীতাব্রহ্ম সা:সম্পাদক -কবি সুফিয়া কামালের জীবন ইতিহাস ; আকলিমা আক্তার সহ-সভাপতি, অ‍্যাড: সুমিতা বাগচী, অ‍্যাড: সুবোধ চন্দ্র দাস, শিক্ষক নিজামউদ্দীন, আইন বিষয়ক সম্পাদক শ্রমীক লীগ -মফিজুল হোসেন, রতেনেশ্বর দেবনাথ প্রমুখ। আলোচনা শেষে   সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন  ইন্দীরা চক্রবর্তী,প্রজ্ঞা,লুই,সুমিতা,বিনা,তানিশা,রথী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *