রাত ৪:২১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে জন্মাষ্টমী পালিত

 

বি এ রায়হান, গাজীপুর :
সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ দিন জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে নানা আয়োজন করেছে টঙ্গী বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের একাংশের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে টঙ্গী বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা ও র‌্যালীর বের করা হয়। শোভা যাত্রা ও র‌্যালীর উদ্ভোধন করেন গাজীপুর নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী, মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা সদস্য কাজী সেলিম, ৫৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী মো. মুকুল সরকার, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা হরিসাধন পোদ্ধার, পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য মনোহর দাস, সহ-সভাপতি ভোলানাথ ধর, মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর ঘোষ, মন্দির পরিচালনা কমিটির সদস্য মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী পূর্ব থানা পূজা উদযাপন পরিষদের সাধার সম্পাদক অমল চন্দ্র ঘোষ, যুব কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাহা মরণসহ টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত কৃষ্ণ ভক্ত ও পূজারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *