সকাল ৭:১২ বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল

বি এ রায়হান, গাজীপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।

বুধবার বিকেলে টঙ্গীর বাটা গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় ঝটিকা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুকনুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
অপরদিকে একই সময়ে টঙ্গীর কলেজগেট এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম সাজু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়সহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *