বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কবি সুফিয়া কামালের ১১২ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

টঙ্গী প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী (Tongi)সাংগঠনিক জেলার উদ্যোগে টঙ্গীর চেরাগালীতে মহিলা পরিষদের কার্যালয়ে কবি সুফিয়া কামালের ১১২ তম জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রিতা ব্রম্মার সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অতিথি(Guest)  হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাজাহান শোভন, মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা সহ- সভাপতি জাহানারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক ফেরদৌস জাহান, ইন্দিরা চক্রবর্তী, ঝর্ণা রায়,কামরুন নাহার প্রমুখ।
মনিরুল ইসলাম রাজিব বলেন ‘ পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে, আপনি যদি আপনার পরিবারকে সচেতন না করে অন্যদের সচেতন করতে যান তাহলে সেটা মঙ্গল ডেকে আনবে না। তাই আমাদের কে সুন্দর সমাজ গঠন করতে হলে পরিবারকে সুন্দর ভাবে সচেতন কর‍তে হবে ‘।
শাজাহান শোভন বলেন’ নারীদের কে নারীদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ‘
আনোয়ার বেগম বলেন ‘ যেখানে অন্যায় সেখানেই আমাদের প্রতিবাদ করতে হবে ‘
রিতা ব্রম্মা বলেন ‘ নারীরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে ‘
অতিথিদের আলোচনা শেষে জন্মদিনের আলোচনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *