দুপুর ২:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের আক্কেলপুরে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এই ঘটনা ঘটে।

আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান জানান, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ২৯৯ নম্বর পিলারের কাছে হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশের লাইন ভাঙা থাকার কারণে লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগি লাইন থেকে ছিটকে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে যায়। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে আসে। সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। লাইনচ্যুত বগি অপসারণ করা না পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে, যার ফলে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

যাত্রীরা অভিযোগ করেছেন যে, রেললাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলছেন, ট্রেনটি থামাতে দেরি হলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *