
জয়পুরহাট প্রতিনিধি :
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের সহযোগিতায় আদিবাসী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উপমা সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এ শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল উপস্থিত থেকে আদিবাসী সম্প্রদায়ের নারীদের হাতে এসব উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজে পিছিয়ে পড়া আদিবাসী নারীদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎসাহিত করতেই প্রতিবছরের ন্যায় এবারও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপমা সমাজ উন্নয়ন সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।