রাত ১১:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোলি’র পর কাকে বিয়ে করছেন ব্রান্ড পিট

বিনোদন  প্রতিবেদক : হলিউডি ছবির বিশ্বব্যাপী জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামন টানা এক বছর ধরে সম্পর্কে আছেন। কিন্তু এখনও নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই জুটি। তবে শুরু থেকেই বিভিন্ন জায়গায় তাদের একান্ত সময় কাটানো মুহূর্তের ছবি প্রকাশিত হচ্ছে। আর এগুলো এই যুগলের ভক্তদের কৌতুহল দিনদিন যেনো আরও বাড়িয়ে দিচ্ছে। ঠিক এমন সময় ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক হলিউডি গণমাধ্যম প্রকাশ করেছে, এই জুটি হয়তো শীঘ্রি পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন।

ব্র্যাডের ঘনিষ্ঠ সূত্র মতে, তাদের সম্পর্ক এখন খুবই শক্তিশালী। তারা দারুন মধুর সময় পার করছেন। দুজন এই গ্রীষ্মে একসাথে অনেক সময় কাটিয়েছেন। কারণ তারা সত্যিকার অর্থে একে অপরের সঙ্গ উপভোগ করতে এবং নিজেদের ভালোভাবে চেনাজানার চেষ্টা করছেন। পিটের ওই ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে আরও জানিয়েছে, দীর্ঘ সময় একসঙ্গে কাটানো পর তারা নিজেদের সম্পর্ক নিয়ে এখন বেশ সিরিয়াস। ব্র্যাড মনে করছেন, তিনি তার মনের মতো কাউকে খুঁজে পেয়েছেন। হয়তো খুব শীঘ্রি তারা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলবেন।

এদিকে কিছুদিন আগে জানা গিয়েছিল, ব্র্যাড তার নতুন ছবির শুটিংয়ে থাকাকালীন দেখা গেছে বেশ কয়েকবার সেখানে ছুটে যান র‍্যামন। এছাড়া ব্র্যাডের নামের প্রথম অক্ষর সংবলিত একটি নেকলেসও পরা শুরু করেছেন র‍্যামন। সব মিলিয়ে ব্র্যাড ভক্তরা দুয়ে দুয়ে চার এরইমধ্যে মিলিয়ে নিয়েছেন। এখন দেখার বিষয় কবে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেন।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে গত বছরের নভেম্বরে একটি কনসার্টে ব্র্যাড পিট ও ডি র‍্যামনকে প্রথম জনসমক্ষে দেখা গিয়েছিল। ওই সময় একাধিক সূত্র দাবি করে, বেশ কয়েকমাস আগে থেকেই তারা ডেট করছেন। তবে র‍্যামনই প্রথম নয়, পিট ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর এমিলি রাতাজকোস্কি, নিকোল পোটুরালস্কিসহ অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন। অন্যদিকে, ডি র‍্যামন সাবেক স্বামী পল ওয়েসলির সঙ্গে ২০২২ সালের মে মাসে বিবাহবিচ্ছেদ করেন। এরপর তার বন্ধুর মাধ্যমে পিটের সাথে দেখা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *