রাত ২:১০ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আ’লীগ নেতার আবেদন!

ডেস্ক রিপোর্ট :

আমিনুল হক শামীম। ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য। ২০২৪ সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনও অংশ নেন। রয়েছে চব্বিশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের ওপর জুলুম নির্যাতন জড়িত থাকার অভিযোগ। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়। তবে সব পরিচয় মুছে দিয়ে তিনি এখন বিএনপি নেতা সাজতে চান। মুক্তি চান এসব হত্যা মামলা থেকে। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, গত বছরের ৫ আগষ্টের পর শামীমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ময়মনসিংহে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণসহ বিভিন্ন মামলায় আসামী করা হয় এই আওয়ামী লীগ নেতাকে। কিন্তু ওই মামলা থেকে নিজেকে নির্দোষ প্রমানের জন্য তিনি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন। যেখানে তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, ‘২০১৬ সালে আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি। এর আগে আমি জামালপুর লেখাপড়া করাকালীন প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ব্যক্তিগত আক্রোশে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্তা করছে। আমাকে অন্যায়ভাবে শহীদ সাগর হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে।’ এই অবস্থায় আবেদনটি তদন্তপূর্বক সুবিচারের প্রার্থনা করেন তিনি। তবে জুলাই হত্যা মামলার একজন প্রভাবশালী আসামী গ্রেফতার এড়িয়ে কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন তা নিয়ে ময়মনসিংহবাসীর কৌতূহলের কমতি নেই।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, আমিনুল হক শামীম সাগর হত্যাসহ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তিনি একাধিক মামলার সন্দেহভাজন আসামি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন, তবে গ্রেপ্তার অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *