রাত ১১:২৯ রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মৃত দেহ উদ্ধার

আন্তর্জাতিক  ডেস্ক রিপোর্ট:
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জনের মৃ-ত-দে-হ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় মৃ-তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনও মানুষ আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে উদ্ধারকারী দল।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে কুমামোতো জেলার উপকূলীয় সাগরের ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কুমামোতো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পের কারণে জেলার ৩৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অধিকাংশ সড়কে ফাটল দেখা দিয়েছে এবং প্রায় এক ঘণ্টা পর একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনাও ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। ওই মল থেকে দুই তরুণীর মৃ-ত-দে-হ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
আফটারশকের আশঙ্কায় বহু মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তীব্র গরম ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে হিটস্ট্রোকের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *